সহকারী বন সংরক্ষক পদে ৯ জনকে রাজস্ব খাতে আত্তীকরণের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এক রিট মামলায় এ নির্দেশনা দেওয়া হয়। উচ্চ আদালতের এ রায় বহাল রাখে আপিল বিভাগ।
পরে রিটকারী ৯ জনকে নিয়োগ দেয় বন বিভাগ। কিন্তু রিট না করেও এ রায়ের সুবিধা পেতে সরকারের কাছে আবেদন করেন জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি। যিনি বন অধিদপ্তরের সুন্দরবন বায়োডাইভারসিটি কনজারভেশন প্রকল্পে ২০০১ সালে সহকারী বন সংরক্ষক হিসেবে কাজ করেন।...
