সচ্ছলতার স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছিলেন তারা। পরিবারের অভাব ঘোচানোর আশায় কেউ ঋণ করেছিলেন, কেউ বন্ধক রেখেছিলেন ভিটেমাটি। স্বজনদের চোখে ছিল সুদিন ফেরার অপেক্ষা। কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না। সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুনে পুড়ে প্রাণ হারানোর পৌনে তিন মাস পর সাত বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে
তাদের মধ্যে নওগাঁর পাঁচজন। লাশবাহী অ্যাম্বুলেন্স গ্রামের বাড়িতে পৌঁছাতেই...
