দীর্ঘ প্রায় দুই মাসের কারাবাস শেষে অবশেষে মুক্তি পেলেন পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই বোন ডা. উজমা খান এবং নওরিন নিয়াজি। মুক্তির বিষয়টি তাদের আইনজীবী নিশ্চিত করেছেন
বর্ধিত আটকাদেশ প্রত্যাহার করে নেওয়ার পর বৃহস্পতিবার লাহোরের কোট লাখপত কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়। তবে তাদের আরেক বোন আলিমা খান এখনো কারাগারেই রয়েছেন
ইমরান খানের রাজনৈতিক দল...
