রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন এবারের এইচএসসি পরীক্ষায় ৩৯টি কলেজের কোনও শিক্ষার্থী পাস করতে পারেনি। বিপরীতে, শতভাগ শিক্ষার্থী পাস করেছে মাত্র ৯টি কলেজে। বিভাগের আট জেলার ৭৪৩টি কলেজের ফলাফলে এমন চিত্র দেখা গেছে

এ বছর রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৪৫ দশমিক ০৬ শতাংশ, যা করোনা মহামারির সময় ২০২০ সালের অটোপাসের পর সর্বনিম্ন। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায়...