ইতালিতে মাসে ৪ থেকে ৫ লাখ টাকা আয়ের স্বপ্ন দেখানো হয়েছিল তাদের। সেই স্বপ্ন পূরণে কেউ বিক্রি করেছেন জমি, কেউ গবাদিপশু ও কৃষিযন্ত্র, কেউ স্ত্রীর স্বর্ণালংকার। কেউ আবার ঋণ নিয়েছেন এনজিও থেকে।

অথচ ইতালিতে পৌঁছানোর বদলে তাদের ঠাঁই হয়েছিল লিবিয়ার বন্দিশালায়। সেখানে ১০ মাস ধরে নির্যাতন, জিম্মি ও মুক্তিপণের শিকার হয়ে দেশে ফিরেছেন তারা। সব মিলিয়ে পাঁচ পরিবারের কাছ থেকে প্রায় ১ কোটি ৪৭ লাখ টাকা হাতিয়ে...