আজ বুধবার ভোরে রাজধানীর বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি হয়েছে। ভোর সাড়ে ৫টার দিক থেকে বৃষ্টি শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। পুরো আকাশ মেঘে ঢেকে আছে

এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য ঢাকা বিভাগের আবহাওয়া পূর্বাভাবে বলা হয়, আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে...