টেকনাফের গহিন পাহাড় থেকে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত মানবপাচারকারীদের তৎপরতা থামছে না। কখনো চাকরির প্রলোভন, কখনো বিদেশে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে, আবার কখনো অপহরণ করে মানুষকে জিম্মি করা হচ্ছে। পরে তাদের সাগরপথে মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাঠানোর চেষ্টা চলছে।
এই পাচারের শিকার হচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ এবং মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারা। অনেককে পাহাড়ের গোপন আস্তানায় আটকে রেখে...
