বাংলাদেশে উন্নয়নকর্মকাণ্ডের এমন কিছু দৃশ্য দেখা যায়, যাহা আমাদের বিস্মিত করে। সড়ক সম্প্রসারণ করা হইতেছে, নির্মাণকাজও শেষ হইতেছে; কিন্তু সড়কের মাঝখানে ঠায় দাঁড়াইয়া থাকিতেছে বৈদ্যুতিক খুঁটি! এমনকি বৎসরের পর বৎসর সেই খুঁটি সরানো হইতেছে না।
ফলে নূতন সড়ক নির্মাণ করিয়াও নিশ্চিত করা যাইতেছে না মানুষের চলাচলের নিরাপত্তা । প্রশ্ন হইল, সড়ক নির্মাণের সময় বিদ্যুতের খুঁটি সরাইবার ন্যায় একটি কর্ম...
