পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গত কিছুদিন ধরে চলমান শ্রমিক আন্দোলনের ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সকাল থেকে গাজীপুরের বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গাজীপুরা এলাকায় পুলিশ বক্সে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। দুই মহাসড়ক অবরোধ করায় যানবাহন চলাচল বিঘ্নিত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
দুর্ভোগে পড়েন বহু যাত্রী।...
