গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্বাধীনতা চত্বরের মূল ফটকে ‘বঙ্গবন্ধু চত্বর’ লেখা ব্যানার টাঙিয়ে দিয়েছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা মিছিলও করেন। এই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা সদরের স্বাধীনতা চত্বর এলাকায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।...
