যশোরের ঝিকরগাছায় গ্রামীণ বসতবাড়িতে জানালার গ্রিল কেটে প্রবেশের পর চেতনানাশক প্রয়োগ করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় স্বর্ণালংকার, মোবাইলসহ নগদ টাকা লোপাটের অভিযোগ উঠেছে

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোররাতে উপজেলার পানিসারা ইউনিয়নের রঘুনাথনগর গ্রামে মৃত আব্দুল খালেক মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে

স্থানীয়রা জানান, মঙ্গলবার...