ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে নিজ বাড়িতেই মিনি ইয়াবা কারখানা গড়ে তুলেছিলেন এক যুবক। প্রেমে ব্যর্থ হয়ে আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার পর তিনি এই অন্ধকার পথ বেছে নেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করেছেন। শুক্রবার দিবাগত গভীর রাতে গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে ওই কারখানার সন্ধান পায় পুলিশ।

সেখান থেকে মাদক তৈরির সরঞ্জাম ও রাসায়নিক উপাদানসহ ওই যুবককে গ্রেপ্তার করা...