আইসিইউর অভাবে শিশুর মৃত্যু রাষ্ট্রীয় স্বাস্থ্যব্যবস্থার চরম ব্যর্থতা ছাড়া আর কিছুই নহে। কেননা আইসিইউর অভাবে প্রতিদিন হামে আক্রান্ত ও শিশুমৃত্যু খবরের শিরোনাম হইতেছে। তাহার পরও আমাদের টনক নড়িতেছে না।
হামের টিকার সংকট না থাকিলেও এখনো কেন প্রতিদিন শিশু হামে আক্রান্ত হইতেছে? আবার হামে আক্রান্ত হইলেও শিশু বিনা চিকিৎসায় বা অবহেলায় কেন মারা যাইবে? গতকাল ের এক খবরে বলা হইয়াছে যে, আইসিইউ...
