সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ বেঞ্চে মামলার কার্যতালিকার গতকাল বৃহস্পতিবার ১ নম্বর ক্রমিকে থাকা ‘এস এম আমিনুজ্জামান ফারুক এবং অন্যান্য বনাম আইসিটি’ মামলা দীর্ঘ সময় ধরে শুনানি হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম অংশগ্রহণ করেন। এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীক রুশদ হকসহ অন্যান্য আইনজীবী উপস্থিত ছিলেন।...