ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নিবন্ধন কার্যক্রম শুরু করেছে সরকার। সড়কে চলাচলকারী অটোরিকশার সংখ্যা নির্ধারণ, অনিবন্ধিত যান চলাচল বন্ধ, জোনভিত্তিক চলাচল ও অনুমোদিত নকশায় যানবাহন তৈরির পরিকল্পনা রয়েছে। ঢাকার দুই সিটি করপোরেশনকে আটটি জোনে ভাগ করে আলাদা রঙের অটোরিকশা চালানোর উদ্যোগও নেওয়া হয়েছে।
কিন্তু শুধু যানবাহনের নিবন্ধন দিয়ে কতটা নিয়ন্ত্রণ সম্ভব? চালকের প্রশিক্ষণ ও লাইসেন্স, মালিকানা এবং...
