গাজীপুরের কালীগঞ্জে একটি পরিত্যক্ত ইটভাটা থেকে পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ফোলা চিহ্ন পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক ধারণা, কোনো শক্ত বস্তু দিয়ে মারধরের শিকার হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরবর্তী শ্মশানঘাট সংলগ্ন একটি পরিত্যক্ত ইটভাটা...