কুড়িগ্রামের ফুলবাড়ীতে মো. ইউনুস আলী নামে এক দিনমজুরের আবাসিক বিদ্যুৎ মিটারে তিন মাসের বিল এসেছে ৫০ হাজার ৩০ টাকা। হঠাৎ অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে পড়েছে ৬ সদস্যের পরিবারটি। দ্রুত ঘটনা তদন্ত করে বিষয়টি সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী মো. ইউনুস আলী

তিনি জানান, তার বাড়িতে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ খুবই সীমিত। একটি বাতি জ্বালানো, একটি ফ্যান চালানো আর ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়া ছাড়া...