বর্ষা শেষ হলেও দেশে ডেঙ্গুর প্রকোপ কমছে না। বছরের শেষ প্রান্তে এসেও আক্রান্ত ও মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। এরই মধ্যে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসেও একাধিকবার বৃষ্টিপাত হয়েছে।
তাপমাত্রা ও বৃষ্টিপাতের কারণে এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় ডেঙ্গুর মৌসুম দীর্ঘায়িত হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা, নভেম্বরে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত থাকবে, এমনকি ডিসেম্বরেও তা থাকতে পারে। ...
