মিয়ানমারের রাখাইন ও কারেনি (কায়াহ) রাজ্যের চারটি জনপদে সামরিক যুদ্ধবিমানের সিরিজ বোমা হামলায় এক নবজাতকসহ অন্তত ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৩২ জন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে সোমবার এ তথ্য জানা গেছে

দক্ষিণ-পূর্ব এশিয়া ও মিয়ানমারভিত্তিক স্বাধীন সংবাদমাধ্যম ‘দ্য ইরাবতী’ জানায়, রোববার রাখাইন রাজ্যের কিয়াক্তাও, ম্রাউক-ইউ, পাউকতাও এবং কিয়াকফ্যু...