ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীন ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (সাধারণ) পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৩ নভেম্বর (শুক্রবার) এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ১ লাখ ২০ হাজার ৫২৯ জন পরীক্ষার্থী

প্রকাশিত সূচি অনুযায়ী, ওই দিন বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এক ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার...