মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ইংরেজি এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষকসংকটের কারণে দীর্ঘ মেয়াদে শিখন ঘাটতিতে পড়েছে শিক্ষার্থীরা। অনেকটা বাধ্য হয়ে মুখস্থ নির্ভর হওয়ায় ছাত্রছাত্রীদের যে দুর্বল ভিত তৈরি হয়েছে তার বাস্তব প্রতিফলন দেখা গেছে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে। ইংরেজিতে ৩৬ দশমিক ৬৬ শতাংশ এবং আইসিটিতে ২৭ দশমিক ৫৪ শতাংশ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

...