কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের ৬৪ জেলায় বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচিতে ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীরা অংশ নিতে পারবেন। আগামী ১ ডিসেম্বর থেকে প্রশিক্ষণের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
এর মাধ্যমে তরুণদের এআই প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে সহায়তা করার লক্ষ্য নেওয়া হয়েছে। খবর বাসস।...
