ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) বেলা পৌনে ২টার দিকে মহাসড়কে রাখা লাব্বাইক পরিবহনের বাসে এ ঘটনা ঘটে

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন

তিনি বলেন, বাসটিতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটির ভেতরের সম্পূর্ণ অংশ পুড়ে যায়।...