মেহেদী হাসান মিরাজের বলে টানা দুটি ছক্কা হাঁকিয়ে যেন বড় শটের নেশাই পেয়ে বসেছিল কাগিসো রাবাদাকে। দ্বিতীয় ছক্কায় পেয়ে যান নিজের টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ রানের দেখাও। সেই আত্মবিশ্বাস থেকেই পরের বলেও ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন তিনি।

কিন্তু এবার আর শেষরক্ষা হলো না; বল জমা পড়ল উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে, আর তাতেই স্টাম্পড! এই স্টাম্পিংয়ের মধ্য দিয়েই টেস্ট ক্রিকেটের এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের...