সব জল্পনা-কল্পনা অবসান ঘটিয়ে অবশেষে এ বছরের পর্যটন মৌসুমের প্রথম পর্যটকবাহী জাহাজ ৮৩৬ জন যাত্রী নিয়ে নিরাপদে সেন্টমার্টিনে পৌঁছেছে। পর্যটকদের ফুল দিয়ে বরণ করে নেন দ্বীপের বাসিন্দারা

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া জেটিঘাট থেকে এমভি বার আউলিয়া জাহাজটি সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হয়। পরে দুপুরের দিকে জাহাজটি দ্বীপে পৌঁছালে পর্যটকদের স্বাগত জানান স্থানীয় বাসিন্দারা।...