কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার বিপুল পরিমাণ টাকার পাশাপাশি পাওয়া গেছে নানা আবেগ, আকাঙ্ক্ষা ও অভিযোগে ভরা এক বস্তা চিঠি-চিরকুট। এসব চিঠির কোনোটিতে ইউরোপ যাওয়ার স্বপ্ন ভেঙে যাওয়ায় দালালের প্রতারণার বিচার চাওয়া হয়েছে। কোনো চিরকুটে প্রিয় মানুষের ভালোবাসা পাওয়ার আকুতি, আবার কোনোটিতে চিকন ও সুন্দরী হওয়া কিংবা রোগমুক্তির প্রার্থনা।
এমনকি পছন্দের ব্যক্তিকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায়...
