বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে ২০২৭–২০২৮ সেশনের নবনির্বাচিত উপজেলা ও পৌরসভা আমীরগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় শহরের দারুল আমান ট্রাস্টস্থ জেলা কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
জেলা আমীর মো. আব্দুল করিম এমপি’র সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার সাবেক আমীর ডা. আব্দুর রহিম সরকার। অনুষ্ঠানে নবনির্বাচিত আমীরগণকে শপথবাক্য পাঠ করান জেলা আমীর মো. আব্দুল করিম এমপি
শপথ গ্রহণকারী উপজেলা ও পৌরসভা আমীরগণ হলেন সুন্দরগঞ্জ উপজেলায় মো. সামিউল ইসলাম, গাইবান্ধা সদর উপজেলায় মাওলানা আব্দুর রহমান, গাইবান্ধা পৌরসভায় একেএম ফেরদৌস আলম, পলাশবাড়ী উপজেলায় মাওলানা একরামুল হক, সাদুল্লাপুর উপজেলায় এরশাদুল হক ইমন, গোবিন্দগঞ্জ উপজেলায় আশরাফুল ইসলাম রাজু, সাঘাটা উপজেলায় মাওলানা ইব্রাহীম হোসাইন এবং ফুলছড়ি উপজেলায় মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ
শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ এমপি, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ইউসুফ আল কার্যাভী এবং জেলা সেক্রেটারি ফাহিম মন্ডল
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি ও পৌর মেয়র প্রার্থী মো. ফয়সাল কবির রানা, জেলা কর্মপরিষদ সদস্য নুরুন্নবী প্রধান, মাওলানা সাইদুর রহমান, অধ্যাপক ফেরদৌস আলম, মাওলানা খায়রুল আমিন, সাইফুল ইসলাম মন্ডল, শহীদুল ইসলাম মন্জু, সিরাজুল ইসলাম ও সামিউল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ
