দিনের শুরুতে এক গ্লাস লেবুর পানি পান করার অভ্যাস রয়েছে অনেকের। শরীর সতেজ রাখা থেকে হজমে সাহায্য— এই পানীয়ের নানা গুণের কথা শোনা যায়। এমনকি নিয়মিত লেবুর পানি পান করলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকিও কমতে পারে বলে মনে করা হয়। কিন্তু এই ধারণা কতটা ঠিক? কিডনির স্বাস্থ্যে লেবুর পানির ভূমিকা কী?

লেবুতে রয়েছে ভিটামিন সি এবং সাইট্রেট। বিশেষ করে সাইট্রেট কিডনিতে পাথর তৈরির ঝুঁকি কমাতে সাহায্য করে।...