মিয়ানমারের রাখাইন রাজ্যে বাস্তুচ্যুতদের আশ্রয়শিবিরে দেশটির সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১৮ জন
শনিবার (১৪ নভেম্বর) স্থানীয় প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীর বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে
এতে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যার দিকে রাখাইনের রাজধানী সিত্তের উত্তরপূর্বাঞ্চলের পোনাগুন শহরের বিয়ার লা আইডিপি শিবিরে...
