আসামের কাজিরাঙায় ট্রাক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত এবং সাতজন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) কাজিরাঙার কাছে রংগাজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বোকাখাত থেকে নওগাঁওয়ের দিকে যাচ্ছিল একটি মিনিবাস। পথে একটি ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় মিনিবাসটি দুমড়েমুচড়ে যায়।...