স্যামসাং ফোনে তোলা সকল ছবি বা ভিডিও ডিফল্টভাবেই ফোনটির গ্যালারি অ্যাপে সেভ হয়। এত দিন অ্যাপটিতে থাকা ছবি-ভিডিও গুগলের ক্লাউড স্টোরেজে সংরক্ষণ করতে আলাদা করে গুগল ফটোস অ্যাপ ব্যবহার করতে হতো। এবার গ্যালারি অ্যাপ থেকেই সরাসরি গুগল অ্যাকাউন্টে ছবি ও ভিডিও সিঙ্ক করার সুবিধা চালু করেছে স্যামসাং।
এর ফলে একই অ্যাকাউন্ট ব্যবহার করে একাধিক গ্যালাক্সি ফোন ও ট্যাবলেটে ছবি দেখার পাশাপাশি ফোনের স্টোরেজ খালি...
