বরিশালের মুলাদী পৌরসভার থানা সড়কে হাজী টাওয়ারের একটি ভবন থেকে পড়ে সিয়াম বিন তছলিম (২২) নামের এক যুবকের ‘অস্বাভাবিক মৃত্যু’ হয়েছে। ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে নাকি সেখান থেকে ফেলে তাকে হত্যা করেছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সিয়ামের পরিবার ও স্বজনরা
বুধবার (৪ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে ভবনটির নিচ থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত...
