হাম উপসর্গে ১১ মাসের রায়ানকে নিয়ে বাবা-মা কুমিল্লা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছিলেন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। সরকারি হাসপাতালের নিয়ম মেনে টিকেট কেটে, চিকিৎসক দেখাতেও কাটে বেশ কিছু সময়। চিকিৎসক জানিয়ে দেন, শিশুটির জন্য জরুরি ভিত্তিতে পিআইসিইউ (শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্র) প্রয়োজন, যা ঐ হাসপাতালে নেই।
শিশুর অভিভাবকদের জানা ছিল না, সোহরাওয়ার্দী হাসপাতালে শিশুদের উপযোগী...
