ভোমরা স্থলবন্দর দিয়ে ঢুকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা দিয়ে পার হবেন—এমন খবরে তাৎক্ষণিক মশাল মিছিল করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শহরের সংগীতা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মশাল মিছিল করেছে বলে জানিয়েছে জেলা বিএনপির নেতাকর্মীরা

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইফতেখার আলী, সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান, বিএনপি নেতা আব্দুল আল মামুন রাজু, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা কৃষক দলের সাবেক সভাপতি আহসানুল কাদীর স্বপনসহ আরও অনেকে

সমাবেশে বক্তারা বলেন, আমরা একটি খবর শুনতে পেলাম সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে খুনি, ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা প্রবেশ করে সাতক্ষীরার ওপর দিয়ে পার হবে। এই হাস্যকর একটি ঘটনা আমরা যখন শুনেছি তখন তাৎক্ষণিক এই মশাল মিছিল দিয়ে জানিয়ে দিলাম। একটি বার্তা পৌঁছে দিলাম, যে মুহূর্তে যেকোনো সময় কেউ নৈরাজ্য করার চেষ্টা করে তাৎক্ষণিক আমরা তার জবাব দেব, আমরা ঐক্যবদ্ধ