ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা প্রদেশের একটি বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। শনিবার (২১ নভেম্বর) আল-হারথা বিদ্যুৎকেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ) জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রটির আগুন আশপাশের কয়েকটি বাড়িতেও ছড়িয়ে পড়ে। পরে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মীরা দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে...