প্রাচীনকাল হইতেই নদীকে কেন্দ্র করিয়া মানবসভ্যতা বিকশিত হইয়াছে। জীবন, জীবিকা, বাণিজ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র এই নদীসমূহ আমাদের জাতীয় অস্তিত্বের সহিত অঙ্গাঙ্গিভাবে জড়িত। অথচ পরিতাপের বিষয়, আজ আমাদের দেশের অসংখ্য নদী দখল, দূষণ ও চরম দুর্দশার শিকার হইয়া মৃতপ্রায় দশায় উপনীত হইয়াছে।

বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ, ধলেশ্বরী কিংবা কর্ণফুলীর মতো গুরুত্বপূর্ণ নদীসমূহের পাড় ঘেঁষিয়া অবৈধ স্থাপনা নির্মাণ ও...