জমি বিক্রি করে টাকা দিতে রাজি না হওয়ায় মাকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। মৃত্যুর পর দ্রুত দাফন করা হয়েছিল সুফিয়া বেগমকে (৬২)। তবে দাফনের আগেই মরদেহের শরীরে আঘাত ও কালশিটে দাগ দেখে সন্দেহ হয় স্বজনদের
চলতি বছরের ২৩ আগস্ট এ ঘটনায় ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতে নালিশি মামলা দায়ের করেন বোন লিলি বেগম (৪০)। প্রায় তিন মাস পর মৃত্যুর রহস্য উদঘাটন...
