যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে ১১ মাস বয়সী এক শিশুকে মাটির নিচে পুঁতে রাখার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর মঙ্গলবার শিশুটিকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির ২৫ বছর বয়সী বাবা মাইকেল কোমারকে গ্রেপ্তার করা হয়েছে
উদ্ধার হওয়া শিশুটির নাম কোয়াহ শার্প। পুলিশ জানিয়েছে, তাকে প্রথমে একটি কুকুরের খাঁচায় রাখা হয়। পরে খাঁচাটি তোয়ালে দিয়ে মুড়িয়ে জঙ্গলে...
