সৌদি নেতৃত্বাধীন জোটের মক্কা ও মদিনার আকাশে ড্রোন ভূপাতিত করার দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে হুথিরা। হুথি বাহিনীর সামরিক মুখপাত্র জানান, সৌদি আরবের গভীরে তাদের কোনও অভিযান চালানোর ঘটনা নেই। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার এ খবর জানিয়েছে
সানায় হুথিরা জানায়, ইব প্রদেশের ইয়ারিম জেলায় এবং তাইজ প্রদেশের আল-শামায়াতাইন জেলার আল-জাকিরা ও আল-মাসাহিন উপজেলায় বিমান হামলা হয়েছে।...
