কথা ছিল দুদিন পর ছেলের জন্মদিনে বাড়িতে ফিরবেন পুলিশ সদস্য আনোয়ার মোল্লা। সেই উপলক্ষে ছুটিও নিয়েছিলেন তিনি। তাই তার অপেক্ষায় ছিলো পুরো পরিবার। পুলিশ সদস্য আনোয়ার বাড়িতে ফিরলেন ঠিকেই, কিন্তু নিথর দেহে। এভাবে বাড়ি ফেরার খবরে আনোয়ারের বাড়িতে চলছে শোকের মাতম

সর্বশেষ সোমবার (২৩ নভেম্বর) রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত আনোয়ারের মরদেহ তার নিজ বাড়ি নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের দত্তখন্ড গ্রামে...