ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। প্রেম কিংবা বিয়ে নিয়ে বিভিন্ন সময়ে নানা প্রশ্ন উঠলেও প্রকাশ্যে খুব একটা কথা বলেননি তিনি। তবে এবার তার বিয়ের খবর ঘিরে টালিউডে শুরু হয়েছে আলোচনা।

পাত্রের নাম সিদ্ধার্থ দত্ত। তিনি বিনোদনজগতের সঙ্গে যুক্ত নন। সম্প্রতি মিমির বিয়ের একটি আমন্ত্রণপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে কৌতূহল আরও বেড়েছে।...