৮৮ সালের ১৫ সেপ্টেম্বর আমি চীনা ভাষা শেখার উদ্দেশ্যে বেইজিং ১৯ যাই । তখন আমি ভর্তি হই বেইজিং ল্যাংগুয়েজ ইনস্টিটিউটে, যা বর্তমানে বেইজিং ল্যাংগুয়েজ অ্যান্ড কালচার ইউনিভার্সিটি (BLCU) নামে পরিচিত। অনেক তরুণ শিক্ষার্থীর মতো আমিও জ্ঞান অর্জন এবং একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছিলাম।
কিন্তু তখন বুঝতে পারিনি যে, চীনা ভাষা শিক্ষা শুধু আমার পেশাগত জীবনকেই প্রভাবিত করবে না,...
