দুধ উৎপাদনের জন্য গরুর প্রয়োজন হয়, ঘাস লাগে, গোয়ালঘর লাগে, গরুর যত্ন নিতে হয়। এই সকল ঝামেলা ছাড়াই যদি দুধ উৎপাদন করা যায়, তাহা হইলে মন্দ কী! পুঁজির পরিমাণও কম, উৎপাদন খরচও কম, লাভের অঙ্কও বড়।
পাবনার ভাঙ্গুড়ায় আবুল বাশার নামের এক ব্যবসায়ী এই অসাধ্য সাধন করিয়াছেন। তাহার কারখানায় গরু নাই, দুধ দোহনের প্রয়োজন নাই, অথচ দিব্যি উৎপাদিত হইতেছে 'আসল দুধ'! জেলি, সয়াবিন তৈল, পানি ও চিনি ব্লেন্ডিং করিলেই...
