রাজশাহীতে মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারীকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (২৮ নভেম্বর) বেলা তিনটা পর্যন্ত রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় তাদের
জানা যায়, আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে এসেছেন
আরএমপির মিডিয়া মুখপাত্র ও ডিবি প্রধান গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত...
