বড় ছেলে আশিক আহমেদ থাকেন সৌদি আরবে। ছোট ছেলে সাগর আহমেদকেও কিছুদিন পর প্রবাসে পাঠানোর স্বপ্ন দেখেছিলেন বাবা সবুজ আহমেদ। ভেবেছিলেন, দুই ছেলেই বিদেশে গিয়ে নিজেদের ভাগ্য গড়বে, পরিবারের মুখে হাসি ফোটাবে।
কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। বিদেশের মাটিতে ছেলেকে পাঠানোর আগেই সড়ক দুর্ঘটনায় নিভে গেল ছোট ছেলে সাগরের জীবনপ্রদীপ। যে ছেলে বিদেশযাত্রা নিয়ে নিজের স্বপ্নের কথা বলতো, কত পরিকল্পনা, সেই ছেলের...
