ঢাকা থেকে পিরোজপুর যাওয়ার পথে গোপালগঞ্জে নির্যাতনের শিকার হয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের এক নেতা। বাস থামিয়ে তাকে তুলে নেওয়ার পর মারধর করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন ওই নেতা।
তার আরও অভিযোগ, জোর করে বিএনপি ও ছাত্রদলকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ানোর ভিডিও ধারণ করে তার ফেসবুক আইডিতে...
