রাজধানীর হাতিরঝিলের বাগিচারটেক এলাকায় দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে দুই অটোরিকশাচালক আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আহত দুজন হলেন সানাউল্লাহ গনি ওরফে বাবু (২৬) ও মো. শরিফুল (২৮)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে

আহত বাবু ও তাঁর পরিচিত ব্যক্তিরা জানান, তাঁরা বাগিচারটেকের একটি রিকশার গ্যারেজে থাকেন এবং সেখান থেকে অটোরিকশা চালান।...