সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়লেন লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শাখার সদস্য সচিব জহিরুল ইসলাম জহির। ব্যক্তিগত কারণের পাশাপাশি আরও কিছু বিষয়কে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি

সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন জহির। পরে সাংবাদিকদের কাছে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।...