ডাকাতির মামলায় কারাদণ্ড এড়াতে আট বছর ধরে নারীর ছদ্মবেশে ছিলেন তুরস্কের এক ব্যক্তি। নিজের চেহারা ও পরিচয় বদলে বোনের পরিচয়ে বসবাস করছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত পুলিশের নজরদারি ও আঙুলের ছাপ পরীক্ষায় ধরা পড়ে যায় তার আসল পরিচয়
ওই ব্যক্তির নাম তুঘরুল বাশার। ২০১০ সালে সরকারি কর্মকর্তা পরিচয়ে তিনটি ডাকাতির ঘটনায় আদালত তাকে তিন বছরের কারাদণ্ড দেন। কিন্তু কারাগারে যাওয়া এড়াতে ২০১৮ সাল থেকে আত্মগোপনে...
