দাউ দাউ করে থানার ভেতরে জ্বলছিল আগুন। আর বাইরে ভাঙচুর আর বিক্ষুব্ধ জনতার উত্তেজনা। এমন ভয়াবহ পরিস্থিতিতে কার্যত অসহায় হয়ে পড়েন গোপালগঞ্জের মুকসুদপুর থানার পুলিশ সদস্যরা।
থানার অস্ত্রাগারে থাকা বিপুলসংখ্যক অস্ত্রের নিরাপত্তা নিয়েও দেখা দেয় শঙ্কা। ঠিক সেই মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে ছুটে যায় পাশের জেলা ফরিদপুরের সালথা থানা পুলিশ। এর পর একে একে থানার ভেতরে থেকে বের করে আনা হয় ৪০০টির বেশি সরকারি ও...
